এদিকে মোহাম্মদপুরের বসিলা রোড ও কাজী নজরুল ইসলাম রোডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে বসিলা রোডে যাত্রীছাউনির সামনে পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে বসিলা রোডে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রাত ১১টা ৫৮ মিনিটের দিকে সূচনা কমিউনিটি সেন্টারের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, কাজী নজরুল ইসলাম রোডে রাত ১০টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
অন্যদিকে, হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। সুএঃ ঢাকা পোস্ট