গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান সংগের উদ্যোগে মাস ব্যাপি কোরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠান, এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ছাগল বিতরণ করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
Manual8 Ad Code
শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বরাইয়াসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী পাঠাগারের সভাপতি নাছির উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রান্স প্রবাসী মোশারফ হোসেন বাবুল।
Manual1 Ad Code
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন জামায়েতের সাধারণ সম্পাদক আঃ আউয়াল ভুইয়া, মাস ব্যাপি কোরআন শিক্ষার শিক্ষক মুফতি খলিলুর রহমান ফুলপুরী। সেনাবাহীনের সার্জেন্ট মোক্তাজুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য জামাল উদ্দিন ফকির, এস.এই, খালেদ বেপারী, সৌদি আরব প্রবাসী শামীম ভুইয়া প্রমুখ।
Manual4 Ad Code
এ সময় বক্তারা বলেন- সাধ্যমত দ্ররিদ্র পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যতটুকু পেরেছি তাই নিয়ে এলাকার দরিদ্র মানুষের হক আদায় করার চেষ্ট করেছি।
Manual7 Ad Code
পরে এলাকার দরিদ্রা পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ৫ ছাগল বিতরণ করা হয়েছে।