আজ রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জমির মালিকানা নিয়ে ধোঁয়াশা, বসিলা’র “তরী ফাউন্ডেশন বাংলাদেশ” এর বহুতল ভবন নিয়ে বিতর্ক!

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:১৯ অপরাহ্ণ
জমির মালিকানা নিয়ে ধোঁয়াশা, বসিলা’র “তরী ফাউন্ডেশন বাংলাদেশ” এর বহুতল ভবন নিয়ে বিতর্ক!

Manual2 Ad Code

তরী ফাউন্ডেশনের নির্মায়ধীন বহুতল ভবনের কাজ থেমে আছে, কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় নাই।তরী ফাউন্ডেশন ও জমির মালিকানার দাবিদার উভয়ের নিকটই জমি সংক্রান্ত সকল আইনানুগ কাগজপত্র ও দলিল রয়েছে।জমির মালিকানার দাবিদারদের দায়ের করা মামলার প্রেক্ষাপটে ব্যাপারটি এখন মাননীয় আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।যাদের থেকে জমি কিনে তরী ফাউন্ডেশন বহুতল ভবন বানাচ্ছে, তারা ছাড়াও আরো বেশ কয়েকজন ব্যক্তি জমির মালিকানা দাবি করেছেন ওয়ারিশ সূত্রে।তাদের কাছে জমির মালিকানা দাবির সপক্ষে দলিল দস্তাবেজ রয়েছে।

Manual3 Ad Code

“তরী ফাউন্ডেশন বাংলাদেশ” , যাদের বিগত সরকারের আমলে বেশ ধুমধাম ও মহা সমারোহে কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। বিগত সরকারের পতনের পর বসিলায় নির্মিতব্য “তরী ফাউন্ডেশন বাংলাদেশ” এর বহুতল ভবনের জমি নিয়ে জটিলতার ধোঁয়াশা ও সমালোচনায় মুখর হয় স্থানীয়রা।

সঠিক মালিক থেকে জমি কেনা থেকেই এই সমস্যার সৃষ্টি বলে জানা যায়।

Manual1 Ad Code