সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Manual5 Ad Code
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।
নির্বাচনি তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
Manual1 Ad Code
আগামী ১ মার্চ বিকালে মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকাল ৩টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
Manual1 Ad Code
কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুইটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।