আজ মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ আটক- ২

editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ আটক- ২

Manual1 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

আটককৃত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর  ও রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু(২৮) এবং আধপাশা গ্রামের শংকর দেব(২২) ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৬ মার্চ) রাতে কমলগঞ্জ থানা এলাকার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি MOND ব্র‍্যান্ডের ১০,০০০ শলাকা সিগারেট এবং একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানোর মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

Manual5 Ad Code

এঘটনায় আটককৃত দুই জন ও পলাতক দুইজনসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code