আজ , ,

বায়ান্নর ভাষা সংগ্রামী এম আজিজুল জলিল মারা গেছেন

editor
প্রকাশিত November 22, 2024, 03:55 PM

Manual7 Ad Code

টাইমস নিউজ 

Manual2 Ad Code

 

বায়ান্নর ভাষা সংগ্রামী এম আজিজুল জলিল মারা গেছেন। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রে জনমত গড়ে তুলেছিলেন।

Manual5 Ad Code

ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার এই ভাষাসৈনিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

মেরিল্যান্ড পটোম্যাকের ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে বৃহস্পতিবার জানাজার পর তাকে দাফন করা হয়েছে জর্জ ওয়াশিংটন গোরস্থানে।

Manual5 Ad Code

ভারতের জলপাইগুড়িতে ১৯৩৩ সালে জন্ম নেন জলিল। দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং ইমপেরিয়াল কলেজ লন্ডনে।

তার পরিবারে স্ত্রী, তিন ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনি রয়েছেন, তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী।

 

Manual5 Ad Code