ইরানের জ্বালানি স্থাপনায় আরও ১০ দিন হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের জ্বালানি স্থাপনায় আরও ১০ দিন হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৬ এপ্রিল রাত আটটা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন ভুয়া সংবাদমাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনা জোরালোভাবে চলছে।
Manual1 Ad Code
এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে আগামীকাল শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে মার্কিন বাহিনী। সে হিসাবে আগামীকাল পর্যন্ত স্থাপনাগুলোয় হামলা বন্ধ থাকার কথা ছিল। সূত্র: সিএনএন