আজ শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিল্লি পৌঁছেছেন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিল্লি পৌঁছেছেন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিল্লিতে পৌঁছেছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি দিল্লি পৌঁছান। এবারের সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পেতে পারে।

Manual6 Ad Code

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি পেজেশকিয়ানের প্রথম ভারত সফর। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। দুই দেশের সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।

দুই দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ব্রিকসের ১১ সদস্য দেশের নেতারা অংশ নিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান্য দেশের নেতারাও এতে যোগ দিচ্ছেন।

Manual8 Ad Code

এর আগে গত ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনা করেন। মোদি তখন কূটনীতি ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code