টেক্সাস আইনসভার প্রথম হিন্দু ও ইন্ডিয়ান-আমেরিকান নারী বিধায়ক পূজা শেঠি
টেক্সাস আইনসভার প্রথম হিন্দু ও ইন্ডিয়ান-আমেরিকান নারী বিধায়ক পূজা শেঠি
editor
প্রকাশিত November 4, 2026, 06:33 PM
Manual5 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য আইনসভার হাউস ডিস্ট্রিক্ট ৪৭ আসনে ডেমোক্র্যাট প্রার্থী পূজা শেঠি ইতিহাস গড়ে বিজয়ী হয়েছেন। রিপাবলিকান প্রার্থী জেনিফার মুশটলারকে হারিয়ে টেক্সাস আইনসভার ইতিহাসে প্রথম ইন্ডিয়ান-আমেরিকান নারী এবং প্রথম এশিয়ান-আমেরিকান ডেমোক্র্যাট নারী বিধায়ক (মেম্বার অব স্টেট লেজিসলেচার) হিসেবে নির্বাচিত হলেন তিনি।
Manual1 Ad Code
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পূজা শেঠি লিখেছেন, ধন্যবাদ এইচডি ৪৭! আমরা একসঙ্গে ইতিহাস তৈরি করেছি! টেক্সাস আইনসভায় নির্বাচিত প্রথম ইন্ডিয়ান-আমেরিকান নারী এবং প্রথম এশিয়ান-আমেরিকান ডেমোক্র্যাট নারী হতে পেরে আমি সম্মানিত। তবে ইতিহাস গড়া একটি সম্মানজনক বিষয়, আর আসল পরিবর্তন আনা হলো দায়িত্ব।
Manual2 Ad Code
পূজা শেঠি টেক্সাস স্টেট প্রতিনিধি ভিকি গুডউইনের চিফ অব স্টাফ এবং ট্রাভিস কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তার প্রায় চার বছরের আইনপ্রণয়ন সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ক্যাথলিক চ্যারিটিজ-এর সঙ্গে অভিবাসন আইনজীবী হিসেবে কাজ করেছেন।
নিজের প্রার্থিতার প্রেক্ষাপট ব্যাখ্যা করে পূজা শেঠি বলেন, আমি টেক্সাস হাউস ডিস্ট্রিক্ট ৪৭-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমি একজন মা এবং আমি এমন একটি অঙ্গরাজ্যে আমার সন্তানকে বড় করতে পারি না যা শিশুদের প্রতি মুখ ফিরিয়ে নেয়।
Manual1 Ad Code
উভালদে স্কুলে বন্দুক হামলার ঘটনায় সন্তান হারানো এক বাবার পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা স্মরণ করে তিনি বন্দুকের নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারি স্কুলে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।