আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়কে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম —-তথ্য ও সম্প্রসার সচিব

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ণ
নিরাপদ সড়কে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম —-তথ্য ও সম্প্রসার সচিব

Sharing is caring!

Manual8 Ad Code

মোহাম্মদ কামরুজ্জামান হিমু:

Manual1 Ad Code

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, নিরাপদ সড়কে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। তাদের লেখনীর মাধ্যমে সমাজ সচেতন হবে।

বুধবার ১৮ জুন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এসব কথা বলেন।

জাতীয় মাধ্যম ইন্সটিটিউটের পরিচালক আবু সাদেকের সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, দেশে অহরহ সড়ক দুর্ঘটন হচ্ছে। এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যে সকল কাজ করা দরকার আপনাদের পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া প্রয়োজন। কোন সড়ক দুর্ঘটনা হলে আমরা প্রথমে মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এজন্যে আজকে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকায় শীর্ষক ৫ দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কিভাবে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়, তার জন্য আপনারা নিরলস কাজ করার উদাত্ত আহ্বান করেন।

Manual5 Ad Code

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহা-পরিচালক ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শাহ নেওয়াজসহ বিভিন্ন স্থান থেকে আসা সংবাদ কর্মী।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code