আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ০৪:১৮ অপরাহ্ণ
ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি

Sharing is caring!


Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।

বুধবার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনালের অফিস থেকে সেনা সদর দফতরে আজ চিঠি পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে।

এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে, ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যের পাশাপাশি বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

Manual7 Ad Code

 

তথ্য সুএঃ সময় নিউজ 

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code