বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা
বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানাতে যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সেখানে পুষ্পস্তবক অর্পণ করে তারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।
Manual3 Ad Code
এরপর সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
Manual7 Ad Code
নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।