আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।

বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না। তাই এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

তিনি বলেন,অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধন পুলিশে পরিণত করা হবে। এছাড়া, যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা হবে।

Manual8 Ad Code

মন্ত্রী বলেন, যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে।

Manual1 Ad Code

জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এটি জনগণের সরকার আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।

Manual5 Ad Code

রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে।

এ ছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।