আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জুলাই সনদের আলোকেই হেঁটে যাবো: আইনমন্ত্রী

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
আমরা জুলাই সনদের আলোকেই হেঁটে যাবো: আইনমন্ত্রী

Manual2 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual8 Ad Code

আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে জুলাই সনদের আলোকেই হেঁটে যাবো। আমরা কোনো ইমোশনের জায়গায় নেই, ইমোশন ও আইন দুইটাকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। একথা বলেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।

Manual1 Ad Code

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই সনদ ও গণভোট নিয়ে এনসিপির মন্তব্য বিষয়ে মন্ত্রী বলেন, এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছে। আমরা পার্লামেন্টে এর জবাব দেব। উনাদের অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল খনন করবো। শুধু খনন নয়, উচ্ছেদও করবো। সুতরাং যে বা যারা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবেন না।

Manual7 Ad Code

খাল খনন কর্মসূচি শেষে জনসভায় আইনমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি হিসেবে খাল, নদী-নালা খনন প্রকল্পের মাধ্যমে আমরা নাব্যতা আনবো, সেচ আনবো। ফসলের উৎপাদন বাড়াবো। পরিবেশের উন্নতি করবো। মানুষের স্বনির্ভরতা আনবো ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করবো। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

Manual6 Ad Code