সারাদেশে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’
সারাদেশে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’
editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual7 Ad Code
একাত্তরের ভয়াল ২৫ মার্চের নির্মম গণহত্যা স্মরণে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে।
Manual7 Ad Code
সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
Manual6 Ad Code
এই দিনটি ২৫ মার্চের গণহত্যা স্মরণে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়, যা বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ অধ্যায়।
২৫ মার্চের এই প্রতীকী অন্ধকার মূলত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই ভয়াল রাতের স্মৃতি ধরে রেখে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে পালন করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিবসটির গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবনে আলোকসজ্জা করা যাবে না।
এর আগে ৮ মার্চ এক প্রস্তুতি সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণে এবার স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষেও দেশব্যাপী আলোকসজ্জা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।