আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির দাম বৃদ্ধিতে খাদ্য সংকটের আশঙ্কা বাস্তবে রূপ নিচ্ছে: জাতিসংঘ

editor
প্রকাশিত জুন ৫, ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ
জ্বালানির দাম বৃদ্ধিতে খাদ্য সংকটের আশঙ্কা বাস্তবে রূপ নিচ্ছে: জাতিসংঘ

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে চাল ও গমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। যা খাদ্য সংকটের উদ্বেগকে আরও জোরালো করছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে তাদের দেওয়া পূর্বাভাস ইতোমধ্যে বাস্তবে রূপ নিচ্ছে।

শুক্রবার (০৫ জুন) সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালির অচলাবস্থা ও জ্বালানির ঊর্ধ্বমুখী দাম কয়েক কোটি মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিচ্ছে। সময় যত গড়াচ্ছে, সম্ভাব্য ভুক্তভোগীর সংখ্যাও বাড়ছে।

Manual7 Ad Code

চলতি বছরের শুরুতে তীব্র খাদ্য নিরাপত্তাহীনায় ছিল প্রায় ৩২ কোটি মানুষ। ইরান যুদ্ধ শুরুর পর গত মার্চ মাসে ডব্লিউএফপি সতর্ক করে বলেছিল, তেলের দাম যদি জুনের শেষ পর্যন্ত ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি বজায় থাকে, তবে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হবে।

Manual3 Ad Code

সংস্থাটির খাদ্য ও পুষ্টি বিশ্লেষণ বিভাগের পরিচালক জ্যঁ-মার্টিন বাউ শুক্রবার এএফপিকে বলেন, প্রায় তিন মাস ধরে যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় তাদের দেওয়া পূর্বাভাস এখন বাস্তবে রূপ নিচ্ছে।

বাস্তব চিত্র বুঝতে ডব্লিউএফপি সংকটের ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশের পরিস্থিতি পর্যালোচনা করেছে। এর মধ্যে সোমালিয়াকে নিয়ে দেওয়া একটি পূর্বাভাসে বলা হয়েছে, বছরের শেষ নাগাদ অতিরিক্ত ২৫ লাখ মানুষ মৌলিক খাদ্যসামগ্রী কেনার সামর্থ্য হারাবে। গত বছর দেশটিতে অপরিহার্য চাহিদা মেটাতে অক্ষম পরিবারের সংখ্যা ছিল ৪৭ শতাংশ। চলতি বছর তা ৬০ শতাংশে ঠেকতে পারে।সুএঃ সমকাল

Manual6 Ad Code

 

Manual6 Ad Code