মৌলভীবাজারে মহিষ ডাকাতি: পিকআপ উদ্ধার ও ডাকাত সর্দারসহ গ্রেফতার -৫
মৌলভীবাজারে মহিষ ডাকাতি: পিকআপ উদ্ধার ও ডাকাত সর্দারসহ গ্রেফতার -৫
editor
প্রকাশিত November 4, 2026, 06:40 PM
Manual7 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় চারটি মহিষসহ পিকআপ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Manual1 Ad Code
গ্রেফতারকৃতরা হলেন- বাউরঘড়িয়া (চানগাঁও) গ্রামের শাহিন ড্রাইভার এর পুত্র মেহেদী হাসান মুন্না (২৬), ৮নং কনকপুর ইউনিয়ন এর নাগরা/ বালিয়াকান্দি গ্রামের মৃত: সুন্দর মিয়া এর পুত্র জুমন মিয়া (২৬),৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর সাবিয়া গ্রামের বুদু মিয়ার পুত্র নজরুল ইসলাম (২৬),১১নং মোস্তফাপুর ইউনিয়ন এর পশ্চিম মোস্তফাপুর গ্রামের আর রউফ এর পুত্র রাহেল মিয়া (২৩),বাহারমর্দন এলাকার আরব আলী এর পুত্র সম্রাট মিয়া (২৮)।
Manual6 Ad Code
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা মো. শহীদ মিয়া কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপে বাড়ি ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে। পরে পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ পিকআপটি নিয়ে যায় তারা।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা (নং-২৪, তারিখ: ১৯/১০/২০২৬) হলে তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মনু ব্যারেজ এলাকা থেকে খালি পিকআপটি উদ্ধার করা হয়।
Manual6 Ad Code
পরে গত ১লা নভেম্বর অভিযান চালিয়ে প্রথমে মুন্নাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জুমনসহ অন্য তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, জুমনের নেতৃত্বে চক্রটি ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। ডাকাতির পর মহিষগুলো বালিয়াকান্দি খেয়াঘাটসংলগ্ন জঙ্গলে রেখে পরদিন সিলেটে নিয়ে বিক্রি করা হয়। বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারা মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।।
Manual6 Ad Code
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।