আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

Manual8 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া:

Manual8 Ad Code

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ জামাল (৪৫) একজন ঠিকাদার ছিলেন। ঠিকাদারি কাজের সুবাদে তিনি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুঁড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরসিতায়জাহ এলাকায়। তিনি আব্দুর সাত্তারের ছেলে।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এঙ্প্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হয়েছেন।

এ ঘটনার পর এলাকাবাসী দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।

এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual7 Ad Code

তিনি আরও জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।