আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বসতঘর পুড়িয়ে দিল মাদকাসক্ত ছেলে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
বসতঘর পুড়িয়ে দিল মাদকাসক্ত ছেলে

Manual8 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual4 Ad Code

মাদকাসক্ত ছেলে আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

Manual2 Ad Code

শুক্রবার (২৭:ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual7 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মশাউড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের মাদকাসক্ত ছেলে ইমরান হোসেন (২০) পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনে বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বিস্তারিত কিছু বলতে চাননি। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি বলেন, “আমি সকালে বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি আগুনে বসবাসের ঘরসহ সবকিছু পুড়ে গেছে।”

এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমাদের চুলার আগুন থেকে আগুন লাগার কথা জানানো হয়েছিল। তবে পরে জানতে পারি, পরিবারের একজন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই পরিবারের এক মাদকাসক্ত ছেলে এ ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code