আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঊনকোটি চৌষট্টি

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:০৮ অপরাহ্ণ
ঊনকোটি চৌষট্টি

Manual5 Ad Code

সাবিনা ইয়াসমিন

Manual2 Ad Code

সবাই ঘুমিয়ে পড়েছে
জোনাকি, প্যাঁচাপক্ষী, ফুল
নদী ও বৃক্ষ, রোপা আমনের মাঠ
জংলার ওধারে নির্মোক ছাড়িয়ে গেছে বাস্তুসাপ
সেও এখন ঘুমে অচেতন।
আমি শুধু জেগে থাকি
রাত-টহলিয়া তারার মতো, গান গাই
সে গানের চূঁড়ায় চূঁড়ায়
বিষাদ তোলে সুর
সে গানের চূঁড়ায় চূঁড়ায়
দুঃখ বেজে ওঠে
রাত-টহলিয়া তারার মতো
জেগে জেগে দেখি
ফেলে এসেছি
ঊনকোটি চৌষট্টি জীবন
দেখি মৃত্যুর রঙ, কৃষ্ণসার মেঘের আকর।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সাবিনা ইয়াসমিন: কবি