আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরবঙ্গে নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
উত্তরবঙ্গে নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

নির্বাচনী সফরে তিন দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন তিনি।

রাজশাহীতে পৌঁছে দুপুর দেড়টার দিকে শাহ মাখদুম (রা.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর রাজশাহী মাদ্রসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল নওগাঁর কাজির মোড়ে এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

Manual5 Ad Code

এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়া নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তারেক রহমান।

আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পৌঁনে ৪টায় রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান।

Manual8 Ad Code

পরে তিনি বিকেল সাড়ে চারটায় রংপর ঈদগাঁও মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। পরে বগুড়ায় ফিরে হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তিনি।

Manual7 Ad Code

পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরবর্তীতে বিকেল ৪টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দরুন চড়জানা বাইপাসে নির্বাচনী সভায় যোগ দেবেন তিনি।

Manual1 Ad Code

আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে তার ঢকায় গুলশানস্থ বাসভবনে ফেরার পরিকল্পনা রয়েছে।