আজ মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহনাজ বেলী

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:২৫ অপরাহ্ণ

Manual8 Ad Code

টাইমস নিউজ 

শাহনাজ বেলী এক অনন্য সংগীত শিল্পীর নাম । গতকাল ২২ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন।

Manual6 Ad Code

সকাল থেকে সন্ধ্যা অবধি প্রিয়জনের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি ।

ফোক গানের পরিচিত শিল্পী শাহনাজ বেলী।

কুষ্টিয়ার এ শিল্পীর শুরুটা হয়েছে বাবার সাথে লালনের গান করার মধ্য দিয়ে।

Manual8 Ad Code

১৯৮৯ এ প্রথম ঢাকায় অনুষ্ঠান করতে আসা তাঁর।

সেখান থেকে আনসার বাহিনীর অর্কেস্ট্রায় গান শেখার সুযোগ পান তিনি।

Manual4 Ad Code

৯০ এর দশকে ঢাকায় এসে মঞ্চে গেয়ে গেয়ে প্রাথমিক পরিচিতি তৈরি হয় শাহনাজ বেলীর।

Manual7 Ad Code

তাঁর প্রথম অ্যালবাম ‘একবার পাইলে’ প্রকাশিত হয় ২০০৫ সালে।

এর পর থেকে এখন পর্যন্ত একক, ডুয়েট, মিশ্র মিলে ১০০র বেশি অ্যালবামে গান গেয়েছেন তিনি।

এছাড়াও কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে।

গানের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে শাহনাজ বেলীর।

অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।