চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে ‘জমে থাকা গ্যাস বিস্ফোরণে’ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন; তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসক।
Manual1 Ad Code
হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে সোমবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, “ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে।দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে বার্ন ইউনিট জানিয়েছে।
হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, “দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।”