আজ বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জিকে ক্যানেল থেকে শিশুর মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
জিকে ক্যানেল থেকে শিশুর মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া প্রতিনিধি:

Manual6 Ad Code

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জিকে ক্যানেল থেকে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধোবাইল ইউনিয়নের কাদেরপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুটির নাম মহাম্মদ আলী (৩)। সে কাদেরপুর এলাকার রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ওপর জিকে ক্যানেলের ধারে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে সে অসাবধানতাবশত ক্যানালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পান। পরে খুলনা ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।মিরপুর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Manual4 Ad Code