আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়গাঁও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচা আতিকের বিরুদ্ধে।

Manual5 Ad Code

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলায় ঘড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী ও সম্পর্কে চাচা হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়গাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সাথে আতিকের কথা কাটাকাটি শুরু হয়। সামান্য এই তর্কবিতর্ক মুহূর্তের মধ্যেই চরম আকার ধারণ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা আতিক ভাতিজা তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতে তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইফতারের আগ মুহূর্তে এ ঘটনাটি ঘটে। নিহত তারেক ও আতিক সম্পর্কে চাচা-ভাতিজা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আতিকের ছুরিকাঘাতে তারেক নিহত হন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code