আজ বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ভেজাল প্রসাধনী জব্দসহ, গ্রে*ফ*তা*র-৬

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে ভেজাল প্রসাধনী জব্দসহ, গ্রে*ফ*তা*র-৬

Manual4 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ২,৫৯,২০০/- (দুই লক্ষ ঊনষাট হাজার দুইশত) টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দসহ ৬ জনকে গ্রে*ফ*তা*র করেছে কুলাউড়া থানা পুলিশ।

শনিবার (০৭ মার্চ ২০২৬ খ্রি.) রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) এনামুল হক সাগর, এসআই মোঃ জুনেদ আহমদসহ পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় হোসাইন মনসুরী সুমনের বাসায় অভিযান পরিচালনা করে।অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ প্রসাধনী সামগ্রী জ*ব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম (৩৮), মোঃ সোহেল রানা (৩৯), মোঃ আরিফ (৪০), মিনারুল ইসলাম (৩৫), মোঃ বাবু মন্ডল (৪০) এবং মোঃ রুহুল আমিন (৩৬) নামে ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায়। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় ইমা বেগমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি স্প্রে, বডি লোশন ও বিউটি ক্রিমসহ প্রসাধনী সামগ্রী জ*ব্দ করা হয়।

Manual7 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ভেজাল প্রসাধনী সংগ্রহ করে কুলাউড়ার বিভিন্ন দোকান ও গ্রামাঞ্চলে ফেরি করে বিক্রি করছিল।

Manual7 Ad Code