মৌলভীবাজারে আইনজীবীদের কোর্ট বর্জন ও বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে আইনজীবীদের কোর্ট বর্জন ও বিক্ষোভ মিছিল
editor
প্রকাশিত April 7, 2025, 11:15 AM
Manual3 Ad Code
টাইমস নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সুজন মিয়া হত্যার প্রতিবাদে কোর্ট বর্জন করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে জেলা বারের সমান থেকে মানববন্ধন শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি আবার জেলা বারের সামনে এসে শেষ হয়।
বক্তারা বলেন অবিলম্বে ৪৮ ঘণ্টার মধ্যে সুজন হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।
Manual5 Ad Code
উল্লেখ্য এডভোকেট সুজন মিয়া কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে খু-ন হন। রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শহরের পৌরসভার সামনে ফুসকার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে ।
Manual5 Ad Code
নিহত অ্যাড. সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
Manual7 Ad Code
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাড. সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।