আজ শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হাজারো মানুষের অশ্রুসিক্ত মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হল চুনতির ১৯ দিনব্যাপী সিরাত মাহফিল

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ
হাজারো মানুষের অশ্রুসিক্ত মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হল চুনতির ১৯ দিনব্যাপী সিরাত মাহফিল

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী দিবসে হাজারো মানুষের অশ্রুসিক্ত মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতব্যাপী চলে বিভিন্ন ইসলামিক খ্যাতিসম্পন্ন স্কলারের বক্তব্য। এতে শ্রোতাদের বিশেষ আকর্ষণ ছিল আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী।

Manual5 Ad Code

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-১৫) সাতকানিয়া-লোহাগাড়া আলহাজ্ব শাহজাহান চৌধুরী (এমপি)।

বিশিষ্ট ওয়ায়েজ আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী বলেন, দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করতে ও দেশে ইসলামি শাসন পরিচালনা করতে চাইলে শুধু রাজনৈতিকভাবে একতা হলে চলবে, একই সাথে দেশে বিরাজমান সকল ইসলামিক দলগুলোকেও এক হতে হবে।

Manual8 Ad Code

পরিশেষে, হাজারো মানুষের অশ্রুসিক্ত মোনাজাতের মধ্য দিয়ে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাতুন্নবী (সঃ) মাহফিলের সমাপ্ত হয়।

Manual3 Ad Code