চট্টগ্রামের লোহাগাড়া শপিং এর ২য় তলায় উদ্বোধন হয়ে গেল সবার প্রিয় স্পাইকার এর ৩য় শাখা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া সদরে বটতলী মোটর স্টেশনস্থ লোহাগাড়া শপিং সেন্টারের দ্বিতীয় তলায় এ শো-রুমের স্বত্বাধিকারী মোহাম্মদ এহছানুল হক তার পিতাকে সাথে নিয়ে এ শোরুমের উদ্বোধন করেন ।
স্পাইকারের স্বত্বাধীকারী মোহাম্মদ এহছানুল হক বলেন, ক্রেতাদের চাহিদা পূরণে কিড্স, লেডিস ও জেন্স ফ্যাশন এর বিশাল পরিসরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে দেশী বিদেশী আকর্ষণীয় ও অত্যাধুনিক পোশাক পাওয়া যাবে আমাদের এ নতুন শো-রুমে। লোহাগাড়া শপিং এর ১ম তলায় আমাদের আরও ২টি শো-রুমে জেন্স ও লেডিস কিড্স এর আলাদা শো রুম রয়েছে। ক্রেতাদের চাহিদা পূরণে আরও বিশাল পরিশসে এ শো রুম উদ্বোধন করলাম।
আশা করি লোহাগাড়াবাসীদের চাহিদা পূরণে আর চট্টগ্রাম শহর ও ঢাকা যেতে হবেনা। লোহাগাড়াতেই হাতের নাগালে সুলভ মূল্যে আকর্ষণীয় ও আধুনিক পোশাক পাবেন আমাদের স্পাইকার শো রুমে।
এসময় ব্যবসায়ী তারেকুল ইসলাম, আব্বাস, শহীদুল ইসলাম ও স্পাইকার শো রুমের সকল কর্মচারিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।