আজ শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট’ শব্দটি হাসিনার জন্য আমার ডিকশনারি থেকে মুছে দিয়েছি : মোহসিন রশীদ

editor
প্রকাশিত মে ১৫, ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ণ
ফ্যাসিস্ট’ শব্দটি হাসিনার জন্য আমার ডিকশনারি থেকে মুছে দিয়েছি : মোহসিন রশীদ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ বলেছেন, আমি বাংলাদেশের পক্ষে। আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি, আন্দোলন করেছি, মামলা খেয়েছি- এগুলো হয়েছে কারণ দেশ যেভাবে চলছিল তখন তা আমার পছন্দ ছিল না।

Manual4 Ad Code

এখন আমি স্পষ্টভাবে বলেছি, আমি হাসিনাকে কোনোভাবে আর কোনোদিন ফ্যাসিস্ট বলব না, আর যা বলি, না বলি। ‘ফ্যাসিস্ট’ শব্দ হাসিনার জন্য আমার ডিকশনারি থেকে মুছে দিয়েছি আমি, টোটালি। আমি মনে করি, লুটপাট যা করেছে সেটা নিজের জায়গায়, কিন্তু দেশের যে উন্নয়নটা হয়েছে ওর সময়… সে এমন একজন, যে যেখান থেকে পারত টাকা জোগাড় করে একটা কাজ করে ফেলতে পারত।

বৃহস্পতিবার (১৪ মে) কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘কালের সংলাপ’ নামের টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Manual2 Ad Code

মোহসিন রশীদ বলেন, এখন শুনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বপ্ন না কি দেখেছিল একজন, যার হয়ত জন্ম হয়নি তখন। পয়েন্ট হলো পাকিস্তানের কথা বলবেন। রূপপুর তো আগেই হয়ে যেত। এটা তো পাকিস্তান আমলে আইয়ুব খানের পরিকল্পনা ছিল।

একটি পূর্ব পাকিস্তানের জন্য, আরেকটি পশ্চিম পাকিস্তানের জন্য। পশ্চিম পাকিস্তানেরটা হয়েছে। যখন দেশ ভাগ হয়েছে ওরা দুইটা করে ফেলেছে।

তিনি বলেন, জমি অধিগ্রহণ করা হয়েছে রূপপুরের জন্য। এটা আজকের প্রজেক্ট না, এটা পুরাতন প্রজেক্ট।

Manual2 Ad Code

অনেক সরকার এসেছে, কিন্তু এটাকে শেখ হাসিনা ছাড়া কেউ এগিয়ে নিতে পারেনি।