আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

editor
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

Manual2 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

Manual6 Ad Code

​যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রধান উপজেলা লোহাগাড়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৮ মে)  উপজেলার বিভিন্ন এলাকার কেন্দ্রীয় মসজিদ ও উন্মুক্ত ঈদগাহ ময়দানগুলোতে ঢল নামে হাজারো মুসল্লির।

Manual4 Ad Code

​এর মধ্যে উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী মধ্য আমিরাবাদ এলাকার ‘হযরত বড় পীর শাহ ঈদগাহ ময়দানে’ বরাবরের মতোই এক দৃষ্টিনন্দন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিশাল ও প্রাচীন বাদাম গাছের সুশীতল ছায়াতলে আয়োজিত এই জামাতে আশেপাশের প্রায় ১০টি গ্রাম থেকে আসা প্রায় দুই সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

​উক্ত জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা জুনাইদ ওয়াহেদ। নামাজের পূর্বে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে পবিত্র কোরবানির গুরুত্ব, তাৎপর্য এবং ত্যাগের মহিমা নিয়ে আলোচনা করেন।

Manual7 Ad Code

​নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকলের কোরবানি যেন মহান আল্লাহর দরবারে কবুল হয়—সেই আকুতি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে কোলাকুলির এই দৃশ্য লোহাগাড়ার ঈদগাহ ময়দানগুলোতে এক অনাবিল শান্তি ও সম্প্রীতির আবহ তৈরি করে।