আজ রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে গভীররাতে অভিযান; ইয়াবাসহ নারী গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে গভীররাতে অভিযান; ইয়াবাসহ নারী গ্রেফতার

Manual6 Ad Code
রূপক দত্ত চৌধুরী,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা বেগম (৪০) নামের এক নারী গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন পারহাউজ (লালঘর) এলাকায় অভিযান পরিচালিত হয়।
 শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযানে হোসনা বেগমকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত হোসনা বেগম শ্রীমঙ্গল রেল কলোনী এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক জানান, রাতে অভিযান চালিয়ে হোসনা বেগমকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।