আজ শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে সহিংসতায় সরকারও উদ্বিগ্ন; পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
নির্বাচন ঘিরে সহিংসতায় সরকারও উদ্বিগ্ন; পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?


Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

নির্বাচন ঘিরে সহিংসতায় সরকারও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

Manual1 Ad Code

উপদেষ্টা জানান, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আশ্বস্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।

Manual4 Ad Code

নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক দৌড়ঝাঁপ প্রসঙ্গে উপদেষ্টা জানান, নির্বাচন এলেই এই ধরনের কার্যক্রম একরকম সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কারণ, সমাজের একটি অংশ চায় বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করুক।

Manual4 Ad Code

ভারতে আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি পাকিস্তানের নিজস্ব সিদ্ধান্ত।

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। এবারে তার চেয়ে বেশি ভোট পড়তে পারে।’

উপদেষ্টা বলেন, ‘প্রধান ৩-৪টি দলের সবাই কিন্তু হ্যাঁ-ভোটের পক্ষে। আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা তৈরি হবে। কিছু লোক ভোট দিতে না-ও যেতে পারে, এটা সব সময়ই হয়। প্রতি নির্বাচনেই কিছু মানুষ ভোট দেয় না। এবার কী হবে, তা আমি বলতে পারব না।’