আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান

editor
প্রকাশিত মে ৩০, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual5 Ad Code

ভারতীয় সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে অপারেশন সিঁদুর পরবর্তী ধাপ অপারেশন সিঁদুর ২.০-এ যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

Manual5 Ad Code

শনিবার (৩০ মে) তিনি বলেন, সেনা, নৌ ও বিমানবাহিনী আধুনিক বহু-মাত্রিক যুদ্ধ পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সক্ষমতা আরও জোরদার করছে। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেডের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

Manual1 Ad Code

সেনাপ্রধান বলেন, অপারেশন সিঁদুর এখনও চলমান। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিঁদুর ২.০-এর মতো পরিস্থিতি এলে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।

অপারেশন সিঁদুর থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন, এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিক জবাব দিতে সক্ষম। তিনি বলেন, এই অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে রেখাপাত করেছে।

উল্লেখ্য ২০২৫ সালের এপ্রিলে পাহলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে অপারেশন সিন্দূর শুরু করেছিল ভারত।

Manual5 Ad Code