আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের মুখেই স্বীকার করলেন ট্রাম্প; ‘নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলাম, এখন সম্পর্ক ভালো’

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
নিজের মুখেই স্বীকার করলেন ট্রাম্প; ‘নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলাম, এখন সম্পর্ক ভালো’

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওপর ক্ষোভ প্রকাশ করে তাকে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনও ভালো রয়েছে।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও লেবানন ইস্যুতে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলাকালে এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘পাগল’ বলে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual6 Ad Code

বুধবার (৩ জুন) প্রচারিত ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে এ তথ্য নিজেই নিশ্চিত করেন ট্রাম্প।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি ওই মন্তব্য করেছিলেন, তবে রাগ থেকে নয়; লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়টি তাকে বিরক্ত করেছিল।

Manual7 Ad Code

তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ‘খুবই ভালো’। অন্যদিকে নেতানিয়াহুও মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দুজনের লক্ষ্য অভিন্ন এবং মতপার্থক্য থাকলেও তা সম্পর্কের অবনতি নির্দেশ করে না।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে ইরানও জানিয়েছে, লেবাননকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় না আনা পর্যন্ত তারা কোনো সমঝোতায় রাজি হবে না।

Manual2 Ad Code