আজ , ,

ভারতের কোথায় ও কীভাবে আছেন শেখ হাসিনা, জানাল ভারতীয় গণমাধ্যম

editor
প্রকাশিত November 25, 2026, 07:20 PM
ভারতের কোথায় ও কীভাবে আছেন শেখ হাসিনা, জানাল ভারতীয় গণমাধ্যম

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual2 Ad Code

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৫৫তম বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

Manual3 Ad Code

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই নির্বাসিত জীবনযাপন করছেন। সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে ভারতের মাটিতে তার বর্তমান অবস্থান ও জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতের উত্তর প্রদেশের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। ভারত সরকারের পক্ষ থেকে তার সুনির্দিষ্ট অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ধারণা করা হয়, তিনি রাজধানী দিল্লির একটি কঠোর নিরাপত্তাবেষ্টিত বাসভবনে অবস্থান করছেন।

এর আগে ওই বছরের অক্টোবরে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দিল্লির অভিজাত ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘লুটিয়েন্স বাংলো জোন’-এ ভারত সরকারের বরাদ্দকৃত একটি বাংলোয় থাকছেন তিনি। সাধারণত ভারতের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই এলাকায় বসবাস করেন। তার নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও জানা গেছে, সাদাপোশাকে বিশেষ নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

ভারতে অবস্থান করলেও বিভিন্ন সাক্ষাৎকার, বিবৃতি এবং ভার্চুয়াল মাধ্যমে দলীয় ও বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হয়ে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জুনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন। সে সময় তিনি আওয়ামী লীগকে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি ‘শক্তি’ হিসেবে অভিহিত করেন। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা-মা, ভাই ও পরিবারের প্রায় সবাইকে হারিয়েছি। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সব জাল ছিন্ন করে আমি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের অভূতপূর্ব উন্নয়নে কাজ করেছি।”

Manual5 Ad Code

এরপর গত সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে বাংলাদেশে ঘোষিত মৃত্যুদণ্ডের আদেশকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। একই সঙ্গে দেশে ফিরে আওয়ামী লীগকে পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার আগ্রহের কথাও জানান তিনি।

সূত্র: এনডিটিভি

 

Manual8 Ad Code