ভারতের বিপক্ষে জয়ের পর পোস্ট করে ট্রোলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতের বিপক্ষে জয়ের পর পোস্ট করে ট্রোলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী
editor
প্রকাশিত October 31, 2026, 03:35 PM
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করে চরম ট্রোলের শিকার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ক্রিকেটপ্রেমী ও নেটিজেনরা তার এই অতি-উৎসাহী পোস্টের নিচে কটূ মন্তব্য করছেন। যার মধ্যে অনেকেই ব্যঙ্গ করে দেশে ‘জাতীয় ছুটি ঘোষণা করার’ দাবি তুলেছেন।
Manual4 Ad Code
হংকং সিক্সেস টুর্নামেন্টে পাকিস্তানের জয়ের পর শেহবাজ শরীফ তার এক্সে এক পোস্টে লিখেছেন, ‘হংকং সিক্সেস ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত ৪ উইকেটের জয়ের জন্য আমাদের ছেলেদের অভিনন্দন! এটি একটি চমৎকার ক্রিকেট ম্যাচ ছিল। খেলোয়াড়দের তৈরি ও সমর্থন করার জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং তার দলকেও আমি সাধুবাদ জানাই।’
Manual3 Ad Code
হংকং সিক্সেস মূলত ৬ ওভারের একটি বিনোদনমূলক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি আইসিসি অনুমোদিত হলেও মূলধারার আন্তর্জাতিক ক্রিকেট নয়। এখানে সাধারণত অবসরপ্রাপ্ত বা দ্বিতীয় সারির খেলোয়াড়রা অংশ নেন। একটি সাধারণ প্রদর্শনী ম্যাচের জয়কে দেশের রাষ্ট্রপ্রধান যেভাবে ‘বিরাট জাতীয় অর্জন’ হিসেবে তুলে ধরেছেন, তা অনেকের কাছেই হাস্যকর লেগেছে।
Manual8 Ad Code
নেটিজেনরা ব্যঙ্গ করে লিখেছেন, ‘পাকিস্তান এই জয়টি এমনভাবে উদযাপন করছে যেন তারা ওয়ানডে বিশ্বকাপ জিতে গেছে।’ অনেকে রসিকতা করে জিজ্ঞাসা করেছেন, ‘বিজয় মিছিল কবে হবে?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘আগামীকাল জাতীয় ছুটি ঘোষণা করুন।’
অন্যদিকে, বেশ কয়েকজন পাকিস্তানি ভক্তও দেশের ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীকে এই ধরনের সস্তা প্রচার বন্ধ করার পরামর্শ দিয়েছেন।