আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর আগে ফেসবুকে পোস্ট দেন অভিনেতা আলভীর স্ত্রী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
মৃত্যুর আগে ফেসবুকে পোস্ট দেন অভিনেতা আলভীর স্ত্রী

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মিরপুর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন বলে জানা যায়।

Manual7 Ad Code

মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। ওই পোস্টে তার বোনের মাতৃত্বযাত্রার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছিলেন তিনি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও স্বাভাবিক অনলাইন উপস্থিতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে বাসায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তবে কী কারণে এমন সিদ্ধান্ত তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

মিরপুর পল্লবী থানার ওসি বিষয়টি নিয়ে জানায়, এটি আত্মাহত্যা। পারিবারিক কলহ থাকতে পারে বলে ধারণা তাদের। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১০ সালে বিয়ে করেন আলভী ও ইকরা। এ দম্পতির রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।তথ্য সুএঃ ইত্তেফাক

 

Manual5 Ad Code