আজ শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ-এর সংসার ভেঙে গেল

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ-এর সংসার ভেঙে গেল

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ-এর সংসার ভেঙে গেছে। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানা-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে স্বামীর পরকীয়ার অভিযোগের জেরে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছেন এই দম্পতি। শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এসব বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে।

একপর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমী হামিদকে ডিভোর্স নোটিশ পাঠান। এ ঘটনায় শোবিজ অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

Manual2 Ad Code

এদিকে, রানার কথিত সম্পর্কের বিষয়ে অনুসন্ধানে কিছু তথ্য ও স্ক্রিনশট পাওয়ার কথাও জানা গেছে। জানা যায়, রানা ও তুবা একটি নির্মাণ প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করতেন।

Manual8 Ad Code

সংসার ভাঙনের বিষয়ে জানতে চাইলে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, যা শুনেছেন একদমই ঠিক শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়, যেখানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক