আজ বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, পরাজয় ঢাকতে আমেরিকা বারবার হলিউডি স্টাইলের গল্প তৈরি করছে।

Manual1 Ad Code

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, ইরানে ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে যে বর্ণনা প্রচার করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি একে ‘সিনেমার মতো সাজানো গল্প’ বলে উল্লেখ করেন।

মোহেব্বির বলেন , যুক্তরাষ্ট্রের এমন অভ্যাস নতুন নয়। পরাজয় আড়াল করতে তারা বারবার চলচ্চিত্রের দৃশ্যের মতো কাহিনি তৈরি করে। তার মতে, এ ধরনের প্রচেষ্টা এখন এতটাই পুরোনো হয়ে গেছে যে তা আর কারও কাছে বিশ্বাসযোগ্য নয়।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে নিজের কল্পনায় বারবার জয়ের দাবি করেছেন। বিভিন্ন স্থানের ছবি ও ঘটনা একত্র করে এমন বর্ণনা তৈরি করা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের প্রকৃত চিত্র বদলাতে পারে না।

Manual5 Ad Code

একই সময়ে কিছু সংবাদমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে ওই এফ-১৫ বিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা যায়। মোহেব্বি বলেন, এসব গল্প দিয়ে যুদ্ধের বাস্তবতা পরিবর্তন সম্ভব নয়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘ব্রাভো’ কলসাইনধারী ওই পাইলটের উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করা হয়। মার্কিন প্রতিবেদনে ঘটনাটিকে একটি বড় ধরনের উদ্ধার অভিযান বলে তুলে ধরা হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code