আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ
সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

Manual7 Ad Code

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশগ্রহণ করে না।

Manual8 Ad Code

তিনি বলেন, বিএনপিও পার্টিসিপেট করে না, জামায়াতও করে না, আওয়ামী লীগও করবে না। একজন বিএনপি নেতা নির্বাচন করতে পারেন, তবে তিনি সেখানে নির্দলীয় প্রার্থী হিসেবে অংশ নেবেন।

জাহেদ উর রহমান আরও বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে এবং দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। ফলে সেখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রশ্ন আসে না। তিনি জানান, অতীতে কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, যদি তিনি কোনো অপরাধে জড়িত না থাকেন এবং তার বিরুদ্ধে কোনো মামলা না থাকে, তাহলে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

Manual3 Ad Code

তবে নির্বাচনে কোনো দলীয় ব্যানার, স্লোগান বা রাজনৈতিক কর্মসূচি ব্যবহার করা যাবে না বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।