আজ রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) অধিবেশন চলাকালে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে বিরোধীদলের কয়েকজন সদস্যের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়।

Manual4 Ad Code

এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথম দফায় ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা। কিছুক্ষণ পর তারা আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন।

এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে দ্বিতীয়বারের মতো অধিবেশন থেকে বেরিয়ে যান তারা। এ সময় বিলটির আলোচনায় অংশ নেননি বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

Manual5 Ad Code

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘যেহেতু বিলটি দুর্বল আকারে আনা হয়েছে, সেহেতু মানবাধিকার কমিশন আইনের আলোচনায় আমরা অংশগ্রহণ করছি না। আমরা এখন ওয়াকআউট করছি।’

Manual3 Ad Code

এরপর বিরোধীদলের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাদের কয়েকজনের মুখে কালো কাপড় বাঁধা দেখা যায়।