আজ শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রতিরোধে গোলশূন্য সমতায় বিরতিতে বেলজিয়াম

editor
প্রকাশিত জুন ২২, ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ণ
ইরানের প্রতিরোধে গোলশূন্য সমতায় বিরতিতে বেলজিয়াম

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম-ইরান ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি পায়নি কোনো দল।

Manual6 Ad Code

রোববার (২১ জুন) দিবাগত রাত বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

Manual7 Ad Code

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে স্পষ্টতই আধিপত্য ছিল বেলজিয়ামের। একের পর এক আক্রমণে গিয়ে দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন লুকাকু–ডি ব্রুইনারা। কিন্তু এসব আক্রমণকে গোলে রূপান্তর করতে দেয়নি ইরানি ডিফেন্স। এমনকি ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল।

অন্যদিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানও। এশিয়ান দলটির দারুণ এক প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর কৌশলী ফ্রি–কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোলটি।

 

 

Manual8 Ad Code