ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন।
Manual8 Ad Code
খবর আল-জাজিরার।
Manual8 Ad Code
পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
Manual3 Ad Code
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের একটি কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়।
পিএমএফ মূলত শিয়া আধাসামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা রয়েছে এমন বেশ কিছু গোষ্ঠীও রয়েছে।