আজ বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ০৪:০৫ অপরাহ্ণ
হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

Manual7 Ad Code
ওবায়দুল হক সুনামগঞ্জ:
“হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই )  বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন শাহ কামাল এবং সদস্য সচিব সুহেল মিয়া। তিন মাস মেয়াদে কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন,মোঃ রাজু আহমেদ, এড. দীপঙ্কর বনিক সুজিত,ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, এবং সাবিহা সুলতানা।
সদস্যরা হলেন, মোশফিকুর রহমান স্বপন,ফজলে রাব্বি খান,  মিজানুল হক সরকার,সুমন পাল, মুছিহুর রহমান জুনেদ, আব্দুল বাছির,জাকির হোসেন,  কর্ণ বাবু দাশ, আকিব জাবেদ, শাহ মোশাহিদ আলম ফয়সল,  ত্বাহা হোসাইন, তাহিরপুর – মিজানুর রহমান, জামালগঞ্জ- আরিফুল ইসলাম সরকার, ধর্মপাশা- মুন্না চৌধুরী, মধ্যনগর- আশরাফ উদ্দিন হিল্লোল,  দিরাই- দবির মিয়া, শাল্লা – আনোয়ার হোসাইন,শান্তিগঞ্জ – আহমেদ উসমান,  জগন্নাথপুর- কাইয়ূম আহমেদ,  সদর – মোঃ মাইনুদ্দিন,সদর – তৈয়বুর রহমান,  বিশ্বম্ভপুর – এমদাদুল হক মিলন,  দোয়ারা বাজার – এড. জয়নাল আবেদীন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট এমসি কলেজের লেকচারার শামিমুল হাসান শামীম,সঞ্চালনায় ছিলেন ওবায়দুল হক মিলন এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের  শপথবাক্য পাঠ করিয়েছেন শামিমুল হাসান শামীম।
উপস্থিত মিটির নেতৃবৃন্দ জানান,এই সংগঠনটি হচ্ছে, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন।
হাওরের কৃষি, কৃষক, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগীতা করা, পরিবেশ রক্ষা, নদী ও খনিজ সম্পদ রক্ষায় এই সংগঠন কাজ করে যাবে।