আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

Manual2 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ধরেয়ার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার মেরাজুল ইসলাম (৩৫) বগুড়া জেলার মোকামতলা এলাকার বাসিন্দা। তিনি সৌমি পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিমলা থেকে বগুড়াগামী সৌমি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধরেয়ার বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। এ সময় বাসটি উল্টে যাওয়ার আশঙ্কায় হেলপার মেরাজুল ইসলাম নিজেকে রক্ষা করতে মাটিতে লাফ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পা বাসে আটকে যায় এবং মুহূর্তেই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটি থানায় রয়েছে।