আজ শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন সুজিত রায়

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন সুজিত রায়

Manual4 Ad Code

রুপক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual2 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক সুজিত রায়।

বুধবার (২৩ শে সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক এড. সুনীল কুমার দাশ এবং সদস্য সচিব এড. গোবিন্দ মোহন পাল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

নোটিশে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক শ্রী টিটু দাশ বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় মৌলভীবাজার জেলা বিএনপি তাকে বহিষ্কার করে সকল দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে। এরপর থেকে তিনি পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সুজিত রায়কে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নোটিশ জারির তারিখ থেকেই তিনি ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual2 Ad Code

এ বিষয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহবায়ক সুজিত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Manual7 Ad Code