জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই দিন শহরে পৌঁছে জাতিসংঘে বক্তব্য দেওয়ার পর সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।
Manual5 Ad Code
ভাষণ শেষে নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়ে থাকতে পারে। তবে তার দ্রুত ফিরে যাওয়ার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কারণ জানানো হয়নি।
নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের আশপাশে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। পুলিশ সূত্রের বরাতে সিবিএস নিউইয়র্ক জানিয়েছে, বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে পরে শতাধিক গ্রেপ্তারের কথা বলা হয়েছে।
এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের কথা বলেছিলেন। তবে পরে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এককভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা নেই। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহুর বক্তব্যের আগে অনেক দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। তার বক্তব্যকে ঘিরে নিউইয়র্কের বাইরে একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভও হয়েছে।