আজ সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত  

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ণ
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত  

Manual1 Ad Code
তৈয়বুর রহমান  (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটের আড়িখোলা রেলস্টেশনের অদূরে পূর্ব পাশ থেকে মরদেহেটি উদ্ধার নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩২/৩৫ বছর। তার গায়ে হোয়াইট ব্লু কালারের হাফ হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট পরিহিত ছিল।
এসআই বলেন, ঢাকা থেকে ছেড়ে তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। বর্তমানে সেখানেই মরদেহটি আছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে।
ফাঁড়ি ইনচার্জ আরো বলেন, আমরা পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে, ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহ নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে।