আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ণ
বাঘায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Manual7 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
যে দেশের নারিরা কর্মক্ষেত্রে যত বেশি অগ্রসর,সে দেশ ততো উন্ননশীল। এ দিক থেকে বর্তমান সরকার নারিদের ভাগ্যান্নয়নে কাজ করে যাচ্ছে এবং  উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বক্তরা বলেন, জনপ্রশাসনে, পুলিশ ও বিচার বিভাগে সরকারি চাকরিতে নারীদের অবস্থান দিন দিন আরও সংহত হচ্ছে। মাঠ প্রশাসনে দক্ষতার সঙ্গে নারীরা তৃণমূলে যেমন কাজ করছেন, তেমনি রয়েছেন প্রশাসনের শীর্ষ পদেও।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভায় বক্তারা বলেন এখনো নারী নিরাপদ নয়। নারীরা এগিয়ে গেলেও সবখানে বাঁধার স্বীকারও হচ্ছে। নারীর যোগ্য অধিকার বুঝে দেওয়ার দাবি জানিয়ে  বলেন,এখনো নারীরা ধর্ষন,বাল্যবিয়ের স্বীকার হচ্ছে।
 এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-“ আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার ,সুরক্ষিত হোক নারি ও কণ্যার অধিকার”। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের নের্তৃত্বে র‌্যালি পরবর্তী সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূ’মি) সাবিহা সুলতানা ডলি।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক অফিসার মনসুর আলীর সঞ্চালনায়,কোরআন তেলায়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্যকালে, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আক্তার বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট, নারীদের নানাবিধ অধিকার যেমন- শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক স্বাধীনতা, আইনগত সুরক্ষা, সামাজিক সুরক্ষা, রাজনৈতিক অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে সভায় অংশগ্রহণকারী প্রান্তিক নারীদের অবগত করেন।
 সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, বর্তমান সময়ে নারীরা সৃজনসীল কাজে অংশ নিচ্ছে। কোনভাবেই নারীকে আর দুর্বল ভাবার সুযোগ নেই । সুযোগ ও সহযোগিতা পেলে নারীরা অনেক কিছুই করতে পারেন ,এজন্য আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক কাজ করতে হবে । সেবা না পাওয়া গেলে  অভিযোগ করা, নারীদের সতর্ক সচেতন করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,বিএনপি নেতা সুরুজ্জামান সুরুজ,মহিলা নেত্রী সেলিনা আকতার শাপলা,আরিফা জেসমিন ।উপস্থিত ছিলেন,উপজেলার দপ্তর প্রধান ও  প্রান্তিক নারী নের্তৃত্বদানকারি নারীরা।